করোনায় আক্রান্ত রণবীর - The News Lion

করোনায় আক্রান্ত রণবীর

 


দি নিউজ লায়ন;    করোনায় আক্রান্ত রণবীর কাপুর। সামাজিক মাধ্যমে পোস্ট করে খবর জানালেন মা নীতু কাপুর। বর্তমানে মুম্বইয়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন অভিনেতা। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন। নিয়মিত যোগ করছেন। 


সবকিছু মিলিয়ে শিগগিরই সুস্থ হয়ে ফের রণবীর শ্যুটিং ফ্লোরে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মা। 


তিনি ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্টের পাশাপাশি বিবরণে লেখেন, ‘আপনাদের শুভেচ্ছা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। রণবীর কোভিড-১৯ পজিটিভ। ওর চিকিৎসা চলছে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। এই মুহূর্তে বাড়িতেই নিভৃতবাসে রয়েছে ও। সমস্ত সাবধানতা মেনে চলছে’। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.